অন্বেষণ

 অফিস থেকে ফিরে জেনিভা এক কাপ চা নিয়ে বসলো বারান্দায়, বারান্দা থেকে বিকেলের সূর্যাস্ত দেখতে দেখতে  চায়ের কাপ এ চুমুক দিতে বেশ লাগে তার। গোধূলির মায়াবী এই আলো রোজ দেখেও যেনো ওর কাছে পুরানো লাগে না।আসলে এখানে বসে চা খেতে খেতে অনেক রকমের চিন্তার চোরাস্রোত এ ভেসে যায় সে।আজ তার ভাবনায় এলো  আসলে জীবন মানে কি!? জীবন মানে কি শুধুই মোটা মাইনের চাকরি! সেটেল্ড লাইফ! সন্তান এর প্রতি দায়িত্ব পালন করা ! না আরো অন্য কিছু! না এইসব কিছু নিয়েই জীবন! তাই যদি হয় তাহলে উপরের উল্লেখিত সবকিছু পেয়েও কেনো তার এই নিসঙ্গতা কেনো এই একাকীত্ব! এই নিসঙ্গতা একাকিত্ব শুধু যে একমাত্র তার তা কিন্তু নয়, চারিপাশের যে সব মানুষকে সে জানে তারাও বলতে গেলে একা,সব পেয়েও একটা শূন্যতার মধ্যে বেঁচে থাকা টাই যেনো অভ্যেস এ দাঁড়িয়ে গেছে। জীবনের হাফ সেঞ্চুরি তে এখন জেনিভা, সন্তান  বিদেশে পড়াশুনা করছে, সব বাবা মা চান তার সন্তান যেন সুপ্রতি্ঠিত হয়, জেনিভা ও তাই চেয়েছিল, এবং তার ছেলে একজন ভালো মানুষ ও হয়ে উঠেছে, লেখাপড়া শেষ করে সে দেশে ফিরে আসবে। sucessfull জীবন বলতে যা বোঝায় সবই সে পেয়েছে, তবু কি যেনো তার নেই, অনেকের থেকে সে শুনেছে এত ভালো চাকরি তোমার, তার relative রাও একি কথা বলে, তখন জেনিভার হাসি পায়, অনেকের কাছে জীবনের চাওয়া পাওয়ার মাফকাটি একমাত্র টাকা, ছোটবেলা থেকে এটাই সে দেখে এসেছে. যে  সুমন্তকে সে ভালোবেসেছিলো  সেও মনে করতো যেহেতু জেনিভা একটা মোটা মাইনের চাকরি করে তাই তার জীবনে কোনো দুঃখ থাকাটা বিলাসিতা। ওদের সম্পর্কে চিড় ধরা শুরু করল যখন ওরা  এক ছাদের নিচে থাকা  শুরু করলো।  সন্তান হওয়ার পর জেনিভা আর পারেনি এক সঙ্গে থাকতে । কোনো রকম দাবি ছাড়াই সুমন্ত কে মুক্তি দিয়েছিল চিরদিনের জন্য । সুমন্ত ও এটাই চেয়েছিল, না চাইলে ত ফিরে আসত জেনিভার জীবনে । সন্তানকে সে একাই মানুষ করে তুলেছে । যেখানে কোনো অনুভূতি নেই সেই সম্পর্ক বয়ে বেড়ানোর কারণ খুঁজে পায়নি , সুমন্ত কোনোদিন জেনিভার ভিতরটা বোঝেনি । সুমন্ত শুধু জেনিভার বাইরের সাফল্য টাই দেখেছিল, ভিতরের ক্ষত দেখেনি। ভাবেনি আসলে জেনিভা কি চায়। আসলে আমরা কে কি চাই সেটা বোধহয় নিজেকেই বুঝে নিতে হয়।  এখন সে বুঝেছে তার চাওয়া পাওয়া অন্য কেউ পূরণ করে দেবে না কোনোদিন। প্রকৃতিতে যেমন দিন আসে রাত্রি আসে, ঋতু পরিবর্তন আসে তেমনি এই প্রকৃতির শ্রেষ্ঠ প্রাণীগুলোর জীবনেও তেমনি ওঠা পড়া চলতে থাকে; যেমন black hole থাকা সত্বেও প্রকৃতির শক্তি শেষ হয়না তেমনি বোধহয় এই জীবনের শূন্যতার মধ্যেও আমাদের বেঁচে থাকার শক্তি ও নিশ্বেসিত হয়না। তাই বোধহয় রোজ ই নতুন আশা জন্ম নেয়, জীবনকে আবার নতুন করে খোঁজা শুরু হয়।


Translation-


Title- Searching

Returning from the office, Geneva sat down on the veranda with a cup of tea.  Even though she sees this magical light of twilight every day, it doesn't seem old to her. In fact, while sitting here drinking tea, she was swept away by the current of many kinds of thoughts. Does life mean just a big money job!  Settled life!  To fulfill the responsibility of the child!  Not anything else!  Not life with these things!  If so, why this loneliness even after getting all the above mentioned reasons!  This loneliness is not only her loneliness, but most of the people around her know that they are alone, that even after getting everything, the tie that survives in a void seems to have stood still.  Geneva, now in the half-century of life, the child is studying abroad, all the parents want her child to be well-established, Geneva also wanted that, and her son has become a good man, he will return home after finishing his studies.  Successful life means that she has got everything, but she doesn't have it, she has heard from many people that she has such a good job, her relatives also said the same things, then Zeniva gets a smile, For many, the only way to get what they want is to have money, that's what she has seen since childhood.  She loved Sumanta who thought that since Geneva was working for a fat miner, it was a luxury to have any sorrow in his life. They started cracking up when they started living under one roof. After having children, Geneva could no longer live together. Sumanta was released without any claim forever. This is what Sumanta wanted, if he didn't want to, he would come back to Geneva's life She has made the child a man alone. Where there is no feeling, there is no reason to go through a relationship, Sumanta never understood the inside of Geneva. Sumant just saw the success tie outside Geneva didn’t see the wounds inside. No one ever wondered what Geneva really wanted.  Maybe We have to understand what we want, now she understands that no one else will be able to fulfill his desire one day, as nature comes day and night, the seasons change, so will the life of the best creatures in nature continue to rise and fall.  In spite of being the black hole in nature the power of nature does not end, just as in the emptiness of this life we ​​have the power to survive.

মন্তব্যসমূহ

  1. জেনিফার স্বামীর সম্পর্কে কোন তথ্য নেই গল্পটাতে।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. Ekta jaygay mention ache "zeniva jake valobesechilo "...seo anyoder matoi chilo, sekhanei eta bojhano hoyeche tar personal relation er status

      মুছুন
  2. SUBHASHIS MUKHERJEE
    টাকা আর সাফল্য ছাড়াও জীবনে অনেক কিছুই দরকার সেই না পাওয়া চাহিদা পূরণের পথে পাড়ি দেওয়াই হয়তো অন্বেষণ। বেশ ভালো লাগলো সাফল্য ব্যর্থতার হিসেবের বাইরে গিয়ে এই 'অন্বেষণ'।

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ধর্ম যখন প্রেম

স্বপ্ন ছুট