পোস্টগুলি

এপ্রিল, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

ধর্ম যখন প্রেম

 গাড়ি থেকে নেমে একটু দূরে আমি একটা দোকানে গেলাম কিছু মুখোরোচক খাবার আর জলের বোতল কিনবো বলে। দোকানে গিয়ে দেখলাম আমারই পরিচিত আমাদের গ্রামের একটি মেয়ে, শিউলী দি। আমরা একই স্কুল এ পড়তাম। শিউলী দি আমার থেকে বছর পাঁচকের সিনিয়র ছিল।বয়সের দিক থেকে আরো একটু বড়ই হবে, শুনেছিলাম একটা ক্লাস এ ফেল করেছিল দুবার, যদিও তারপর থেকে মোটামুটি ভালো রেজাল্ট করে পাশ করে। মাধ্যমিক এ সেকেন্ড ডিভিশন পেয়ে পাশ করেছিল। আমি যখন সিক্স এ পড়তাম তখন শিউলী দি পাশ করে স্কুল ছেড়েছিল। তারপর আর কোনোদিন দেখা হয় নি। আজ প্রায় বারো বছর পর দেখা তাও আবার এই খানে ! বললাম - আরে তুমি এখানে কেমন আছো? এটা কি তোমার দোকান?  শিউলী দি বললো - হ্যাঁ রে আমাদের দোকান, এই আমার হাজব্যান্ড হাবিবুল রহমান। তুই কেমন আছিস? আমি এতক্ষন পাশে বসা যুবক কে লক্ষ্য করিনি। তাকিয়ে দেখলাম একটি মুসলিম যুবক কিছু জিনিসপত্র গোছগাছ করছে। ওর হাজব্যান্ড এর নামটা শুনে আমি একটু চমকে গেলাম কেননা যতদিন গ্রামে থাকতাম লোকমুখে শিউলিদির সম্পর্কে অন্য কথা শুনেছিলাম। আমার চমকানো মুখে হাসি ফুটিয়ে ওর হাজব্যান্ড এর সাথে পরিচয় বিনিময় করে শিউলী দি কে বললাম ...